পহেলা ফাল্গুন
- হাসিব মহিউদ্দিন

আসবে যে তুমি কথা ছিলো আজ চোখের অদেখা রাণী;
পহেলা ফাগুন মেখেছে আগুন আর বসন্ত বাণী।
সেই আশা নিয়ে পথে চেয়ে রই বেগে;
মুখস্ত সেই রূপের কাহিনী বসন্ত আজ লেগে।
জানি আমি এই ঋতুর আবহে কোকিল করেছে খেলা;
সকালের ঘুম ভেঙে যায় ত্বরা বেলা।
তার পর আসে রোদের ঝিলিক চুমুকে করেছি পান;
সকল ধাতার দান;
সকল যে আজ লাগছে মেদুর গাছে গাছে শাখে পাখি;
যেন কুসুমের গন্ধ মেখেছে রাখি।
অমন দিবসে সোনালী শাড়ির চলন বেড়েছে খুব;
আগম তোমার হলে এ শাড়িতে দেবো আমি প্রেমে ডুব।
পহেলার ফাল্গুনী;
যেন জাগা এক কোমল স্রোতের ধুনী।
তাই আজ বসে অপেক্ষাতে যে আছি আমি সব ছেড়ে;
তোমার রূপের ঝটিকা ফাগুন ভাঙবে জেনেছি তেড়ে।
চমকিত মন যেন জেগে উঠে আজ;
চাঁপা কি বকুল গন্ধ দিয়েছে সুবাসিত কারুকাজ।
তখন হটাৎ দেখি এক নারী পড়েছে সোনালী শাড়ি;
ভেবেছি সে নারী তুমি বুঝি আজ এসেছ সরণি পাড়ি।
ধীরে ধীরে সে যে আসে নিকটের সকল বাধা যে চুরে;
মনে গান বাজে সুরে,
করে চলে অতিক্রম;
ভেবেছি যে তারে আমার প্রেমের দম।
পিছনে ফিরেছি দেখি সেথা তার প্রেম;
কতো বাসনার মেঘ জমে আছে জেগে উঠে সব হেম।
আবার ফিরেছে আমার দু'চোখ পথে;
দেখেছি একলা এক নারী আসে বিলাসবহুল রথে,
আমি ভাবি তাই তুমি সে যে নও অযথা চেয়েছি সেথা;
করেছে বিফল কথা।
চমকে উঠেছি যখন দেখেছি সে শকট পাশে আসে;
বিহ্বল হয়ে চেয়ে রই উদ্ভাসে,
নেমে এলে তুমি শ্বেত রূপসীর রূপ ধারা মেখে আজ;
গায়েতে জড়ালে সোনালী রঙের শাড়িটির কারুকাজ।
এসে দিলে এক ঝাড়ি,
কেন আমি চাই তোমায় ব্যতীত অন্য মুখের নারী,
পুরুষের চোখ বলে যেন আজ বিভ্রম লাগছে সবি,
তোমার রূপের ধারা মেখে হই কবি,
বলি আমি তাই নিজের চরণ মুখে,
"তুমি নও নারী যেন অপ্সরী এসেছ আমার ভুখে"।
শুনে কবিতার চরণ তোমার মুখেতে এসেছে হাসি,
পহেলা ফাগুন তাই আমি যেন খুব বেশি ভালোবাসি।


১৭-০২-২০২৪
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।


slot gacor 2026 slot gacor situs slot gacor 2026